ভালবাসা কাকে বলে? রিয়েল ভালবাসা কাকে বলে? What is love? What is real love?

 ভালবাসা কাকে বলে? রিয়েল ভালবাসা কাকে  বলে?  What is love?  What is real love?

Scroll down to read in English

 

Modern420

 " মা যখন বললো, পাগলামি করিস না মরিয়ম, আমিও বিয়ের আগে একটা লোককে ভালোবাসতাম। তার জন্য একসময় আত্মহত্যাও করতে চেয়েছিলাম, সময় বদলে গেলে সবকিছু ঠিক হয়ে যায়। তোর বাবা মারা যাবার পরে তোকে নিয়ে তোর এই মামার বাসায় থাকি, মনে রাখিস। "


 মায়ের ওই একটা কথায় আর প্রতিত্তোর করতে পারিনি, পুতুলের মতো নীরবে সবকিছু সহ্য করে বিয়েতে রাজি হয়ে গেলাম। মামার বাসায় থাকি, মামাতো ভাই ইশরাইলকে মনপ্রাণ দিয়ে ভালবাসি, সেও আমাকে ভালোবাসে। ভাগ্যের ছোঁয়ায় আজ তার সঙ্গে সবকিছু শেষ করতে হচ্ছে।


 ইশরাইল  শুধু জিজ্ঞেস করেছিল, " আমাকে ছেড়ে অন্য কাউকে যখন বিয়ে করবে, তাহলে সেদিন ভালোবেসেছিলে কেন? "


 আমি জবাব দেইনি, ইশরাইল  আমাকে আশীর্বাদ করে বিয়েরদিন সকালে চলে গেল। সারাদিন ধরে আর ওকে দেখিনি, লুকিয়ে লুকিয়ে কল দিয়েছি কিন্তু নাম্বার বন্ধ ছিল। ইচ্ছে করছিল নদীর তীরে ছুটে গিয়ে ওকে ধরে নিয়ে আসি, মন খারাপ হলে ইশরাইল  নদীর তীরে থাকতো। কিন্তু আজকে আর যাওয়া হবে না, নির্মম সত্য মেনে চলে যাবো অন্য কারো ঘরে।


 সন্ধ্যা বেলা বরযাত্রী এলো, বাড়ি জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। রাত দশটার দিকে বিয়েতে কবুল বলে হয়ে গেলাম অন্য কারো। মাকে চুপিচুপি জিজ্ঞেস করেছিলাম " ইশরাইল কোথায়? " মা বললো তিনি জানেন না।


 রাতের আঁধারে চলে এলাম শশুর বাড়িতে, বাসর ঘরে ফুলের গন্ধে মুখরিত আমি। স্বামীর স্পর্শে হুহু করে উঠলো বুকের ভেতর, একজনের বুকে মাথা রেখে অন্য কারো কথা চিন্তা করার তীব্র কষ্টটা অনুভব করলাম।


 সকাল বেলা মায়ের কাছে কল দিয়ে ইশরাইলের কথা জিজ্ঞেস করলাম, রাতে ফেরেনি বাসায়।


 বেলা এগারোটার দিকে আমার স্বামী আমার কাছে বললো " তোমার মামার বাড়ি থেকে ০৩  কিঃমিঃ দুরে চরের মধ্যে তোমার মামাতো ভাইয়ের লাশ পাওয়া গেছে। তোমার মা বললো তোমাকে নিয়ে এখনই তোমার মামার বাড়ি যেতে। "


 ইশরাইল মারা গেছে, যেই নদীর তীরে রচয়িত হয়ে আছে আমাদের শত স্মৃতি। সেই নদীর মধ্যে চলে গেছে তার প্রাণ, আমি পৃথিবী ঘুরতে দেখলাম। চোখ বন্ধ হবার আগে অনুভব করলাম ইশরাইল আমার সামনে দাঁড়িয়ে হাসছে। হাসতে হাসতে ইশরাইল বললো,


 " বলেছিলাম না, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি পৃথিবী ছেড়ে চলে যাবো। 😢😢"


 ------(সমাপ্ত) -------


😢😢

 "When my mother said, "Don't be crazy, Maryam, I also loved a man before marriage. I even wanted to commit suicide because of him, but when time changes, everything will be fine. After your father died, I stayed with you at your uncle's house, remember."


 I could not resist that one word of my mother, I silently tolerated everything like a doll and agreed to the marriage.  I live in my uncle's house, I love my cousin Israel with all my heart, he also loves me.  As luck would have it, everything has to end with him today.


 Israel only asked, "Why did you fall in love that day when you were going to leave me and marry someone else?"


 I did not reply, Israel blessed me and left on the morning of the wedding day.  I didn't see him for the whole day, I called him secretly but the number was switched off.  I wanted to run to the river bank and catch him, if I was upset, Israel would have stayed on the river bank.  But I will not go today, I will accept the cruel truth and go to someone else's house.


 When the bridegroom arrived in the evening, the house was flooded with joy.  Around ten o'clock in the night, I got married to someone else.  I quietly asked my mother "Where is Israel?" She said she didn't know.


 I came to my father-in-law's house in the dark of night, I was full of the smell of flowers in the living room.  I felt the intense pain of thinking about someone else while resting my head on my husband's touch.


 I called my mother in the morning and asked about Israel, but she did not return home at night.


 Around eleven o'clock my husband told me "Your cousin's body was found in Char, 03 km from your uncle's house. Your mother said to take you to your uncle's house now."


 Israel is dead, on the banks of which our hundred memories are written.  His soul went into that river, I saw the world turn.  Before closing my eyes I felt Israel standing in front of me smiling.  Israel laughed and said,


 "I said no, if you leave me, I will leave the world. 😢😢"


 ------(Ended) -------

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url