The boy pushed his mother hard and threw her on the road. ছেলেটা তার মাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলো ।
" ছেলেটা তার মাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলো । রাস্তায় উপুড় হয়ে পড়ে গিয়ে বৃদ্ধ মহিলার কপাল কে'টে র'ক্ত পরছে! "
বাড়ি ফেরার পথে এমন দৃশ্য দেখে রাগে আমার সারা শরীর কাঁপতে লাগলো।কাছে গিয়ে ছেলেটার শার্টের কলার চেপে ধরে বললাম " লজ্জা করে না ? নিজের মা'কে ধাক্কা মেরে ফেলে দিস ? তোর মধ্যে কি মনুষ্যত্ব আছে ? "
ছেলেটা মুখ বাঁকিয়ে উত্তর দিলো " নিজের পে'ট চালাইতে পারি না,এই বুড়িডার পে'ট কেমনে চালামু । তাছাড়া আপনে বলার কেডা ? খাওয়ার টেহা কি আপনে দিবেন ? "
বৃদ্ধ মহিলা আমার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললো " বাপজান ও ছুডো মানুষ,ওরে মা'ইরো না বাপজান।পোলাডার দুইদিন ধইরা অসুখ "
ছেলের প্রতি মায়ের এরুপ ভালোবাসায় আমার চোখে হাসি চলো এলো। ছেলেটির শার্টের কলার ছেড়ে দিতেই ছেলেটা হনহন করে চলে গেলো । আমার বাড়ি ফেরার তাড়া থাকায় বৃদ্ধ মহিলার হাতে পাঁচশত টাকা দিয়ে বাড়ির পথে রওনা হলাম।
মুহুর্তেই নিজের ওপর ঘৃণা হতে লাগলো।আমি নিজেও তো মায়ের সাথে কথা বলিনা।শেষ কবে মাকে মা বলে ডেকেছি আমার মনে পড়লো না। মা কোম'রের ব্যাথায় সারাদিন ঘর বন্দি হয়ে থাকে।ফেরার পথে মায়ের জন্য এক কেজি কমলা কিনলাম।
বাড়িতে পৌঁছে মায়ের ঘরের দিকে যেতে দেখে আBijoyস্ত্রী বললো
" ওদিকে কোথায় যাচ্ছো? "
" মায়ের ঘরে "
" অফিস থেকে ফিরেই হঠাৎ মায়ের ঘরে? কি ব্যাপার? "
আমি কিছু না বলে ঘরে গিয়ে মায়ের পায়ের কাছে বসলাম।মা আমাকে দেখে প্রচন্ড খুশি হলো।মা দাঁড়াতে পারে না তবুও বিছানা থেকে নামার চেষ্টা করতে করতে বললো
" ছেলেটার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে,তুই বস বাবা,আমি ঠান্ডা জল নিয়ে আসি। "
আমি নিজের ওপর লজ্জায়,ঘৃণায় মাথা নিচু করে বসে রইলাম।মায়ের পায়ে হাত রেখে বললাম
" তোমাকে নামতে হবে না মা "
মা বললেন " কি হয়েছে বাবা?কিছু বলবি? "
" তোমার কোলে একটু মাথা রাখতে দেবে মা? "
মায়ের চোখ ভিজে উঠলো।কাঁদো কাঁদো গলায় বললো " মায়ের কোলে শুতে আবার বলতে হয় নাকি বোকা ছেলে? "
আমি মায়ের কোলে শুলাম।মনে পড়ে গেলো ছোটবেলার কথা।মায়ের হাত আলতো করে আমার বু'কে রাখলাম।ঠিক তখনি আমার স্ত্রী অহনা ঘরে এসে বললো
" মা ছেলের দেখছি ভালোই মান-অভিমান চলছে "
মা হেসে বললো " তুই তো আমার আরেক মেয়ে।আয় কাছে আয় "
বেশকিছুক্ষন পর নিজের ঘরে আসলাম।মনের মধ্যে প্রচন্ড শান্তি অনুভব করছি।অহনা বললো
" বৃদ্ধ মহিলাটাকে রাস্তায় ফেলে চলে আসলে? "
আমি অবাক হয়ে বললাম " ওনার কথা তুমি কিভাবে জানলে? "
অহনা আমার হাতে হাত রেখে বললো " আমিই ওদের বলেছি তোমার সামনে এরকম অভিনয় করতে। যাতে তোমার মনে পড়ে যে তোমার ও মা আছে"
আমি হতভম্ব হয়ে বললাম " মানে? "
" মানে হলো তোমার ব্যস্ততা।তুমি রোজ অফিস থেকে ফিরে নিজের মতো ব্যস্ত থাকো।অথচ মায়ের সাথে এক মিনিট কথা বলার সময়টা তোমার হয়না।অথচ মা রোজ অপেক্ষা করে থাকে তুমি কখন তার ঘরে যাবা।দেখো ব্যাস্ততা তো থাকবে,তাই বলে মায়ের সাথে একটু সময় দিলে কি খুব ক্ষতি হয়ে যায়?দীর্ঘ কয়েকমাস পর আজকে মাকে হাসতে দেখলাম "
অনুগল্প কাব্য কথা
গল্পঃমায়ের_হাসি
গল্প সংগৃহীত
The boy pushed his mother hard and threw her on the road. Falling down on the road, the old woman's forehead is covered in blood! "
On the way back home, my whole body started shaking with anger after seeing such a scene. I went closer and grabbed the boy's shirt collar and said, "Don't you feel ashamed? Knock your own mother down? Do you have humanity in you?"
The boy turned his face and answered, "I can't run my own stomach, how can I run this old woman's stomach? Besides, who are you going to tell me? Will you give me food?"
The old woman hugged my legs and cried, "Bapjan and Chudo man, Ore Ma'iro na Bapjan. Polada's two days of illness."
A mother's love for her son brought a smile to my eyes. As soon as he released the boy's shirt collar, the boy ran away. As I was in a hurry to return home, I left five hundred rupees in the hands of the old lady and left for home.
Immediately I started hating myself. I don't even talk to my mother. I don't remember the last time I called my mother as mother. Mother is confined to the house all day due to back pain. On the way back, I bought a kilo of oranges for mother.
Bijoy's wife said when she reached home and went towards her mother's house
"Where are you going?"
"Mother's House"
"Suddenly returning from the office to my mother's house? What's the matter?"
I went into the room without saying anything and sat at my mother's feet. Mother was very happy to see me. She could not stand but asked me to try to get off the bed.
"The boy's face is so dry, you sit down father, I will bring cold water."
I sat with my head down in shame and disgust. I put my hands on my mother's legs and said
You don't have to get off, mom."
Mother said "What happened father? Can you tell me something?"
"Will you put your head in your lap mom?"
Mother's eyes got wet. She said in a crying voice, "Sleep on mother's lap, do you have to say it again, or stupid boy?"
I slept on my mother's lap. I remembered my childhood. I put my mother's hand gently on my chest. Just then my wife Ahana came to the house and said.
"Mother and son, I see that the honor is going well."
Mother smiled and said, "You are another daughter of mine. Come and come."
After some time I came to my room. I feel great peace in my mind. Ahana said
"Leaving the old woman on the street?"
I was surprised, "How did you know about him?"
Ahana put her hand on my hand and said "I told them to act like this in front of you. So that you remember that you have a mother too."
I was shocked and said "What do you mean?"
"It means you are busy. You come back from office every day and you are busy like yourself. But you don't have time to talk to mother for a minute. But mother is waiting for you to go to her house every day. See, you will be busy, so spend some time with mother. Does it hurt a lot? After many months, I saw my mother smiling today.
A story of poetry
Story: Mother's smile
Collected stories
.jpeg)